রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা কালিম সিদ্দিকির মুক্তির চেষ্টায় জমিয়তে উলামায়ে হিন্দ ‘সেনা সদস্যের নিরাপত্তা না থাকলে জনগণের নিরাপত্তা দেবে কে’ বাধা ও ষড়যন্ত্রের মধ্যেও আমরা এগিয়ে যাবো: মাওলানা ফজলুর রহমান যুবসমাজকে নৈতিকতা ও ইসলামি মূল্যবোধে গড়ে তুলতে হবে: শায়খে চরমোনাই চলতি মাসে বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত তিন আলেম বড়াই চলে না মাটির ঘরে আইএবি’র ‘সীরাত গবেষক সংবর্ধনা’ পেলেন এনামুল করীম ইমাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা

রমজান নিয়ে যে বার্তা দিলেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, এই পবিত্র মাসটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে আমরা সব ধরনের খারাপ অভ্যাস অপসারণের মাধ্যমে একটি পবিত্র জীবনযাপন করতে পারি।

তিনি বলেন, জিল (ফার্স্ট লেডি) ও আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের শুভেচ্ছা এবং শুভ কামনা করছি।

বাইডেন বলেন, এ মাস হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম সময়। এ মাস হলো সমবেদনা ও উদারতা দেখানোর জন্য, দান করার জন্য। এ মাসে প্রিয়জনের সাথে জীবনের অনেক আশীর্বাদ উদযাপন করতে মুসলিমরা একত্রিত হয়।

পবিত্র কুরআনের গুরুত্ব তুলে ধরে বাইডেন বলেন, কুরআন আমাদের শিক্ষা দেয়, ‘যে ব্যক্তি একটি ক্ষুদ্র পরিমাণও ভালো কাজ করে সে তার ফলাফল দেখতে পাবে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ