বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিব যে দুই শায়খ বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল শিক্ষকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান  মাদকমুক্ত সমাজ গড়তে নতুন উদ্যোগের ঘোষণা ইশরাকের  সৌদির তিন রুটে ফ্লাইট চালু, রিয়াদ নিয়েও নতুন সিদ্ধান্ত বিমানের আজানের শুরু থেকে শেষ পর্যন্ত কানে হাত রাখার হুকুম ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ স্টেশনে ২ ঘণ্টা ধরে আটকে ঢাকাগামী ট্রেন  পুষ্টিগুণে ভরপুর আমড়া, নিয়মিত খেলে মিলবে যেসব উপকার একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে প্রশ্ন করুন, কতজন শিক্ষার্থী বুঝেছে? আরাগচির হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান

আজও করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল।

তবে এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়; পরীক্ষা করা হয় ৬ হাজার ৩৬৭টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ