সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বিধ্বস্ত ৮০ গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাজ্যের একটি মহাসড়কে ওই দুর্ঘটনায় একসঙ্গে ৮০টি গাড়ি বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গের উত্তর-পূর্বের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পেনসিলভানিয়া পুলিশ জানিয়েছে, এই অঞ্চলে হঠাৎ করেই ভারী তুষারপাত শুরু হয়েছে। এর ফলে চালকদের দৃষ্টিসীমা কমে আসে। এ কারণেই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িগুলো।

সিএনএন জানিয়েছে, সোমবার সকালে ওই মহাসড়ক হঠাৎ কুয়াশায় ঢেকে যায় এবং শুরু হয় ভারী তুষারপাত। এ সময় দ্রুত গতিতে চলতে থাকা যানবাহনগুলোর চালকরা সাদা তুষার আর কিছুই দেখতে পাচ্ছিলেন না।

শুরুতে দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর চেইন রিঅ্যাকশনের মত পেছন থেকে একের পর এক গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

লাভেল ভলান্টিয়ার দমকল বাহিনীর প্রধান জেরেমি স্মলউড জানান, সোমবার তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর গাড়িগুলো থেকে ধোঁয়া উঠতে দেখেন তিনি।

গাড়িগুলো বিপজ্জনক গতিতে একটির পেছনে আরেকটি ধাক্কা মারে। আহতরা গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সংঘর্ষের ফলে কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ জন আহত ব্যক্তিকে চারটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ