সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

দুর্নীতির অভিযোগে সৌদিতে গ্রেফতার ১২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতির অভিযোগে সৌদিতে ১২৭ জনকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। মার্চে পাঁচ হাজার ২৭৯ বার পর্যবেক্ষণ ও ২৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করে দেশটির নাজাহা নামে পরিচিত তদারকি প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সৌদির প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, বিচার, শিক্ষা, পৌরসভা ও হাউজিং ও বেসামরিক বিমান কর্তৃপক্ষে বিভিন্ন পদে কর্মরতদের দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

দীর্ঘ তদন্তের পর ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অর্থপাচার ও জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে ১২৭ জনকে গ্রেফতার করা হয়। তবে আইনি প্রক্রিয়ার মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেয়েছেন।

এর আগে অর্থাৎ গত বছর দুর্নীতির অভিযোগে সরকারি কর্মকর্তাসহ দেশি-বিদেশি ১৭৬ জনকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ব্যক্তি স্বার্থে অন্যদের ক্ষতির উদ্দেশ্য সরকারি অফিসকে ব্যবহার করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব অভিযুক্তরা যখনই চিহ্নিত হবে তখনই তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ