সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

রাশিয়া ফের ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে: ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ফের ব্যাপক আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

বুধবার (৩০ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেক্সান্ডার মোতুজিয়ানিক এ অভিযোগ করেন। খবর বিবিসি’র।

মোতুজিয়ানিক বলেন, রাশিয়া এখনও অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোল, লুহানস্কের পপাসনা ও রুবিঝনে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলার যে পরিকল্পনার কথা মস্কো জানিয়েছিল সে অনুযায়ী তারা এগোচ্ছে।

তিনি বলেন, দেখা গেছে, কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে রাশিয়া কিছু সেনা সরিয়ে নিচ্ছে। তবে এটি ব্যাপক আকারে সেনা প্রত্যাহার মনে করছে না ইউক্রেনের সেনাবাহিনী।

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, শান্তি আলোচনায় ‘পারস্পরিক আস্থা বাড়ানোর’ প্রচেষ্টায় দেশটি ‘কয়েকগুণ সামরিক তৎপরতা হ্রাস করবে’।

তারা আরও জানিয়েছে, ক্রিমিয়া ও দোনবাস অঞ্চল নিয়ে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ। রাশিয়ার সংবিধান অন্য কারও সঙ্গে দেশের অঞ্চলের ভাগ্য নিয়ে আলোচনা করতে অনুমোদন দেয় না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ