সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

‘তা*লে*বানের উচিত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শ'ক্তিশালী করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজনগুলোর প্রতি আরো বেশি মনযোগী হবে বলে আশা প্রকাশ করেছে ইরান ও পাকিস্তান। চীনের তুনশি শহরে এক সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশী এ আশা প্রকাশ করেছেন।

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী তৃতীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য দুই পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে তুনশিতে অবস্থান করছেন।তালেবান সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেন আব্দুল্লাহিয়ান ও কোরেশী। তারা বলেন, প্রতিবেশীদের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক শক্তিশালী হলে দেশটির জনগণ উপকৃত হতো।

আফগান মেয়েদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রাখার ঘটনায় হতাশা প্রকাশ করেন ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেন, এ ধরনের পদক্ষেপের ফলে জনগণের সঙ্গে তালেবান সরকারের দূরত্ব সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াও তালেবান সরকারের জন্য কঠিন হবে।

সাক্ষাতে ইরান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন কোরেশি ও আব্দুল্লাহিয়ান। তারা বলেন, চলতি বছরে দু’দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠকের আয়োজন করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দ্বিপক্ষীয় যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের ব্যবস্থা করতে হবে। সূত্র: পার্সটুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ