মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ

হিজাব না খুলে বায়োমেট্রিক পদ্ধতির দাবি ইবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হিজাব খুলে কান বের করে ছবি দেওয়ার পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা মেয়েরা পর্দা করার কারণে বিভিন্ন ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হই। চাকরির সাক্ষাৎকারে গেলে আমাদেরকে হিজাব খুলে মুখ দেখাতে হয়, তখন প্রচণ্ড বিব্রতকর অবস্থায় পড়ি। কারণ এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম। চাকরি বা সরকারি সেবা নিতে যদি আমাদের ধর্মীয় বিধান লঙ্ঘন করতে হয় তাহলে আমাদের ধর্মীয় স্বাধীনতা কোথায়? এই নিয়ম বাতিল করে হিজাব-নিকাব মেনে চলা মেয়েদের জন্য বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘হিজাব আমার সত্ত্বার অংশ, পর্দা করা আমার সংবিধানিক অধিকার’, ‘কান দেখানো ছবি নয়, বায়োমেট্রিকে সব হয়’, ‘কান দেখিতে চাহিয়া লজ্জা দিবেন না’, ‘বায়োমেট্রিক পদ্ধিতে জাতীয় পরিচয়পত্র কেন নয়?’ ইত্যাদি শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, আমরা চাই যেসব মেয়েরা হিজাব-নিকাব পরিধান করে তাদের জন্য যেন বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সবক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। জাতীয় পরিচয়পত্র, ব্যাংক একাউন্টসহ রাষ্ট্রীয় সব সুবিধা যেন নিশ্চিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ