সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সামরিক অভিযান নিরসনে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রায় ৯০ মিনিট ধরে রুশ সাংবাদিকদের সাক্ষাৎকার দেন তিনি।

তবে এই সাক্ষাৎকার প্রচার হওয়ার পর তা সম্প্রচারের বিষয়ে রুশ সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করেছে মস্কো। পুরো সাক্ষাৎকারে রুশ ভাষায় কথা বলেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে, ইউক্রেনে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এটি তৃতীয় পক্ষ দ্বারা নিশ্চিত হতে হবে। দরকার হলে একটি গণভোটের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন,‘নিরাপত্তার নিশ্চয়তা এবং নিরপেক্ষতা, আমাদের রাষ্ট্রের অ-পরমাণু অবস্থা। আমরা এটির জন্য যেতে প্রস্তুত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ