শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন: তদন্তে ফায়ার সার্ভিসের তিন সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানতে পারেনি কেউ। সঠিক কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক ওহিদুর রহমান।

রোববার (২৭ মার্চ) দুপুরে তিনি এ তথ্য জানান।

উপ-পরিচালক বলেন, সকাল সাড়ে ১০টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের ৭টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। লঞ্চটি নদীর ওপারে নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানতে পারেনি। তবে সঠিক কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রোববার (২৭ মার্চ) বেলা ১০টা ৫২ মিনিটে ঢাকা-বরিশাল রুটের এ লঞ্চটিতে আগুন লাগে।

১০টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি, পরে আরও চারটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ