সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার (২৬ মার্চ) ঢাকায় রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ঐতিহ্যের ওপর ভিত্তিতে প্রোথিত বলে উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন।

রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, মানবিক ও অন্যান্য ক্ষেত্রে জনগণের স্বার্থরক্ষা ও জরুরি উন্নয়নমূলক কর্মকাণ্ডে উভয় দেশের সরকার যৌথভাবে শক্ত ভূমিকা পালন করবে বলে মত দেন পুতিন।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ