সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের নতুন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। দেশটির নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধানসহ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আল-জাজিরা জানায়, অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত তিন ব্যবসায়ীসহ তাদের প্রতিষ্ঠান ও সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।

এ ছাড়া মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর সহিসংসতা বন্ধে দায়ীদের ওপর এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

এদিকে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার বোমা হামলা বন্ধ করতে দেশটির অস্ত্র ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে যুক্তরাজ্য। একই উদ্দেশ্যে চার ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে কানাডাও।

গেল বছর কায়াহ রাজ্যে একটি গাড়িতে ৩০ বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে ইউনিটটিকে নিষিদ্ধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ