মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

হঠাৎ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে ইসরায়েলি সেনাদের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে ইব্রাহিমি মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার চালানো এ সামরিক অভিযানে ইসরায়েলি সেনারা ইব্রাহিমি মসজিদের ছাদে উঠে অবস্থান নেয়। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে।

ইব্রাহিমি মসজিদের পরিচালক গাসান আল-রাজাবি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ করে ইব্রাহিমি মসজিদে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর তারা এ মসজিদের ছাদে উঠে অবস্থান নেয়। এছাড়া ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি মুসল্লিদের ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে বাধা দেয়।

তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর এ ধরনের আগ্রাসন হলো তাদের প্রতিদিনের রুটিন। কারণ, ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির ইহুদি বসতি স্থাপনকারীরা সব সময় এমন আগ্রাসন চালিয়ে থাকে।

গাসান আল-রাজাবি বলেন, জানুয়ারিতে ইসরায়েলি কর্তৃপক্ষ ইব্রাহিমি মসজিদের প্রবেশ করার স্থানে একটি নির্মাণ প্রকল্প চালু করেছে যাতে করে একটি লিফট স্থাপন করা যায়। এর মাধ্যমে ইহুদি বসতি স্থাপনকারীরা সহজেই ইব্রাহিমি মসজিদের প্রবেশ করতে পারবে। এ সময় তিনি মুসলমানদের পবিত্র স্থানে এ ধরনের ইসরায়েলি সেনা আগ্রাসনের নিন্দা করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ