সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার

যুদ্ধ বন্ধে চুক্তির দ্বারপ্রান্তে রাশিয়া-ইউক্রেন: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ থামাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে ও উভয় পক্ষই একটি সমঝোতা চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তুরস্ক।

রোববার (২০ মার্চ) তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্টালিয়া থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু একটি লাইভ অনুষ্ঠানে রাশিয়া-ইউক্রেন চুক্তি নিয়ে কথা বলেন।

এ সময় তিনি বলেন, যখন যুদ্ধ চলছে ও বেসামরিক মানুষ নিহত হচ্ছে, তখন চুক্তিতে আসা সহজ ব্যাপার নয়। তবে আমরা বলতে চাই যে এখনও চুক্তি করার সুযোগ রয়েছে।

কাভুসোগলু বলেন, তুরস্ক দুই দেশের আলোচনাকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে তিনি আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকার করে বলেন, আমরা এক্ষেত্রে একটি প্রতিশ্রুতিশীল মধ্যস্থতা ও সহায়তাকারী হিসেবে কাজ করছি। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষই (রাশিয়া ও ইউক্রেন) সমঝোতা চুক্তির ব্যাপারে অনেকদূর এগিয়েছে।

তু্র্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, বর্তমানে রাশিয়া ও ইউক্রেন ছয়টি বিষয় নিয়ে আলোচনা করছে। এগুলো হলো- ইউক্রেনের নিরপেক্ষতা, নিরস্ত্রীকরণ ও নিরাপত্তা সুরক্ষা, তথাকথিত নাৎসি মুক্তকরণ, ইউক্রেনে রাশিয়ান ভাষা ব্যবহারের প্রতিবন্ধকতা দূরীকরণ, বিচ্ছিন্নতাকামী ডনবাস অঞ্চল ও ২০১৪ সালে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় স্বতন্ত্র সরকার ব্যবস্থা প্রবর্তন।

তুরস্ক জানিয়েছে, তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে প্রস্তুত। এ বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উভয় পক্ষের শান্তির জন্য দিনরাত কাজ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ