সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার

ইসরাইলের ওপর রাগ ঝাড়লেন জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরাইলের সংসদ সদস্যদের সামনে জুমে রোববার ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

জেলেনস্কি তার দেওয়া বক্তব্যে ইসরাইলের সমালোচনা করেছেন।

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে নিরপেক্ষতা বজায় রেখেছে ইসরাইল। তাছাড়া ইউক্রেনকে কোনো সামরিক সহায়তাও দেয়নি তারা।

বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ হয়েছেন জেলেনস্কি। তিনি ইসরাইলের সংসদ সদস্যদের সঙ্গে কথা বলার সময়ই সরাসরি সমালোচনা করেছেন।

ইসরাইলের নিরপেক্ষ থাকার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, আমি মনে করিয়ে দিতে চাই নিরপেক্ষতা ধ্বংস করে। আপনারা দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে পারেন কিন্তু ভালো এবং খারাপের মধ্যে মধ্যস্থতা করতে পারেন না।

এদিকে ইসরাইল ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে রাজি আছে। কিন্তু তারা কোনোভাবেই ইউক্রেনে অস্ত্র সহায়তা দেবে না। কারণ এতে করে তাদের ওপর রাশিয়া ক্ষুদ্ধ হবে।

ইসরাইলের সংসদ সদস্যদের সঙ্গে দেওয়া ভাষণে ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দেওয়ার জন্য ইসরাইলকে অনুরোধ করেন জেলেনস্কি।

আইরন ডোমের ব্যাপারে জেলেনস্কি বলেন, প্রত্যেকে জানেন আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সেরা। আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন। ইউক্রেনীয় ইহুদিদের জীবন বাঁচাতে পারেন।

কিন্তু জেলেনস্কির এ আহ্বানে সাড়া দেবে না ইসরাইল।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ