শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

চার জিনিস মানলে জান্নাতে যাওয়া সহজ: মুফতি নজরুল ইসলাম কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন: মুন্সিগঞ্জের সিরাজদিখান শেখরনগরস্থ হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলাহী মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ মার্চ (বৃহস্পতিবার) মাগরিবের পর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় ইসলাহী মজলিশটি। চলে রাত ১১টা পর্যন্ত।

এতে প্রধান আলোচক হিসেবে নসিহত করেন— জামিয়া দারুল উলুম নূরবাগ মাদরাসার শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী।

এসময় মুফতি নজরুল ইসলাম কাসেমী বলেন, চার জিনিসকে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। এক. মসজিদের সাথে সম্পর্ক গড়তে হবে। দুই. দ্বীন শেখার সাথে সম্পর্ক করতে হবে। তিন. হাক্কানী আলেমদের সাথে সম্পর্ক করতে হবে। চার. আল্লাহ ওয়ালাদের হাতে হাত রাখতে হবে।

এছাড়াও তিনি রমজান মাসের ফাজায়েল বর্ণনা করে সকলকে রমজান মাসে বেশী বেশী ইবাদত করার প্রস্তুতি নিতে বলেন।

বয়ান শেষে মুফতি নজরুল ইসলাম কাসেমী মাহফিল উদ্যোক্তাসহ স্থানীয় জনসাধারণ ও দেশবাসীর জন্য দোয়া করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ