আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত জামিয়া কারিমিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে এমলাক স্যারের ইংরেজি ভাষা শিক্ষণ কোর্স।
জামিয়া কারিমিয়ার মুহতামিম মাওলানা মাকবুল হোসাইন এর পৃষ্ঠপোষকতায় প্রথম কোর্স শাবান মাসে ১২ দিন (১৮ মার্চ থেকে ২৯ মার্চ) জামিয়া কারিমিয়াতেই শুরু হচ্ছে।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওভোগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদীর পৃষ্টপোষকতায় দ্বিতীয় কোর্সটি শুরু হচ্ছে ১ম রমযান থেকে ২০ রমযান পর্যন্ত। স্থান দেওভোগ মাদরাসা।
সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনায় কওমি শিক্ষার্থীদের জন্য অনন্য এ কোর্সগুলোতে আরবি ভাষার আদলে ইংরেজি শিক্ষণের বিশেষ সুযোগ থাকছে।
মাদারেসে কওমিয়ার প্রত্যেকটা সিঙ্গেল পারসনের জন্য বেফাকের সাবেক মহাসচিব আব্দুল জাব্বার জাহানাবাদী রহিমাহুল্লাহ তাআলার হাত ধরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের এই এমলাক নামের নজরুলকে দিয়ে উন্মোচিত হয় ইংরেজি ভাষার শেখার এক নয়া দিগন্ত।
এমলাক স্যারের কাছে বর্তমানে মাদরাসার ছাত্র ওস্তাদ সকলের জন্য ইংরেজি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে তিনি আওয়ার ইসলাম কে বলেন, ইংলিশ কে না! আর না! কারণ এটা টুয়েন্টি ফাষ্ট সেনচুরি, টাইমিং অব গ্লোবালাইজেশন, মুসলিম বিশ্ব যখন ভার্চুয়াল ওয়ার্ল্ডেকে অ্যাভয়েড করতে পারে না। পারে না যখন তথাকথিত সমাজব্যবস্থাকে ইগনোর করতে। তখন কিভাবে সম্ভব যে আমরা আমাদের নিউ জেনারেশনের জন্য ইংরেজি ভাষাকে প্রেসক্রাইব করবো না!
নো নেভার! ড্যাফিনেটলি উই হ্যাভ টু ডু ইট। বিকজ উই আর লিটারেট, আমরা শিক্ষিত উচ্চশিক্ষিত, আমরা সাহিত্যিক উচ্চ সাহিত্যিক আমাদের পরিবেশ মডার্ন আলট্রা মডার্ন, সো আমাদের মধ্যকার ল্যাকিংসকে খুঁজে বের করে সেখানে সুন্দর সলিউশন প্রোভাইড করার বিকল্প নেই।
তিনি আরো বলেন, ভাষাবিদ্যায় কওমি মাদরাসার ছাত্ররা বহুগুণ এগিয়ে তবে ইংলিশের বিষয়ে আমাদের মধ্যে যে ল্যাকিংস রয়েছে এ কথা আমরা অবশ্যই স্বীকার করি এবং এই ল্যাকিংস কে দূর করে যাতে মাদরাসার একজন ছাত্র সুন্দর করে জমিনের বুকে নিজের লাইফ লিড করতে পারে কথায় স্মার্ট হয়ে একজন দায়ী ইলাল্লাহ হতে পারে যেটা হালাতের তাকাজা। হালাত তো আমাদের কাছ থেকে আরো কিছু চায়।
আমি তো মনে করি এখন আলেমদের থেকে এমন কিছু লোক তৈরি হয়ে যাক যারা ইংরেজি দà