মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

কিডনি সুস্থ রাখতে মেনে চলুন সহজ কিছু নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিডনি মানব শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আর বর্তমানে অধিকাংশ মানুষই কিডনি সংক্রান্ত অসুস্থতায় ভোগেন। কী ভাবে বোঝা যাবে কিডনিতে সমস্যা ঘটছে?

কিডনির সমস্যা হলে পেটে এবং পিঠে ব্যথা হয়, সমস্যা হয় মূত্র নিঃসরণেও। কিডনিতে পাথর জমলেও এগুলি হয়।

কী কী কারণে কিডনির সমস্যা হয়?
বাজে খাদ্যভ্যাস, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্য হতে পারে ডায়াবেটিস। এছাড়াও কিছু কিছু রোগের ক্ষেত্রে যে ওষুধপত্র খেতে হয় তার জেরেও পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ অনেকের কিডনিতে সমস্যা হয়। তেমন সমস্যা প্রথমেই বোঝা গেলে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

সাধারণ ভাবে কোন পথে রোখা যায় এই বিপদ?

মূলত খাওয়া-দাওয়ার উপরই সবকিছু নির্ভর করছে। নির্ভর করে লাইফস্টাইলের উপরও। কিডনির পাথর হল লবণ এবং খনিজের ডিপোজিশন। মোটামুটি নিম্নলিখিত বিষয়ে সচেতন থাকলে কিডনি-সংক্রান্ত এই ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে।

১) খাবারে কাঁচা লবণ এড়াতে হবে

২) নিয়মিত ব্যায়াম করতে হবে

৩) নিয়মিত যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে

৪) ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে

৫) তাজা সবজি ও ফলমূল খেতে হবে নিয়ম করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ