মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কর্ণাটকে বহুল প্রতীক্ষিত হিজাব মামলার রায় আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটকের আলোচিত হিজাব বিতর্কের বিষয়ে রায় আজ ঘোষণা করা হবে। কর্ণাটকের হাইকোর্ট চলতি বছরের শুরুতে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি করা এই ইস্যুতে রায় ঘোষণা করবেন।

রায়ের আগে পূর্ব সতর্কতা হিসেবে রাজ্য সরকার ‘জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে’ রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক সপ্তাহের জন্য সব ধরনের বড় জমায়েত নিষিদ্ধ করেছে। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উদুপির একদল ছাত্রী আদালতে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাথায় হিজাব ব্যবহারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন। শিক্ষার্থীদের দাবি ছিল—শিক্ষাপ্রতিষ্ঠানে মাথার স্কার্ফ ব্যবহার নিষিদ্ধ করা যায় এমন কোনো আইন দেশে নেই।

তাদের যুক্তি ছিল, তাদের হিজাব সংবিধানপ্রদত্ত ‘ধর্মীয় স্বাধীনতার’ অধীনে সুরক্ষিত। জনশৃঙ্খলা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে কোনো কলেজের কর্তৃপক্ষ এটি নিষিদ্ধ করা যেতে পারে না।

এদিকে, কর্ণাটক সরকারও আদালতকে বলেছে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সাপেক্ষে যুক্তিসংগত বিধিনিষেধ ছাড়া ভারতে হিজাব পরার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।

গত জানুয়ারিতে উদুপির একটি স্কুলের ছাত্রীরা শিক্ষকদের নির্দেশ থাকার পরও হিজাব ব্যবহার বাদ দিতে অস্বীকৃতি জানায়। তখন থেকেই এই হিজাব বিতর্ক শুরু হয়েছিল। এর পর পাঁচ শিক্ষার্থী বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন।

বিষয়টি সেখানেই থেমে থাকেনি। বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হিজাব পরার বিরোধিতা করে ছাত্রদের একটি অংশ গেরুয়া ওড়না প্রতিবাদ জানিয়েছিল। তাদের যুক্তি ছিল—এটিও তাদের ধর্মীয় পরিচয়। অপরদিকে, দলিত ছাত্ররা হিজাবের প্রতি সমর্থন জানিয়ে নীল রঙের স্কার্ফ ব্যবহার করেছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ