মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আবারও বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংকট নিয়ে সোমবার বৈঠকে বসতে যাচ্ছে মস্কো-কিয়েভ। আগের বার দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি বসলেও এবার ভিডিও কনফারেন্সে বৈঠক হতে যাচ্ছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইতোমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এর মধ্যে তিনদফা সীমান্তবর্তী বেলারুশে। অন্যটি তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা হয়।

নতুন করে দুই দেশের সংলাপে এবার প্রত্যাশা বেড়েছে। রুশ আলোচক ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের আলোচনা ভিডিও কনফারেন্সে হবে। ক্রেমলিনের বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনেস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক।

পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই আবারও আলোচনায় বসছে দুই দেশের প্রতিনিধি দল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ