মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

বায়তুল্লায় রমজানের ইফতার: মানতে হবে যেসব শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: করোনার কারণে গত দুই বছর মসজিদুল হারামে ইফতার করার অনুমতি ছিল না। সম্প্রতি করোনা সংক্রমন কমায় এবছর মসজিদুল হারামে ইফতার করতে পারবে মুসল্লিরা।

হারামাইন শরিফের ইন্তেজামিয়া কমিটি জানিয়েছেন, কিছু শর্ত মেনে মসজিদুল হারামে ইফতার করতে পারবে মুসল্লিরা।

শর্তগুলো হচ্ছে- মসজিদুল হারামে ইফতার করার অনুমতি শুধু তারাই পাবে যারা আগেই অনুমতি পেয়েছে।

যারা বুস্টার ডোজ গ্রহন করেছে তাদের হেলথ সার্টিফিকেট কপি জমা দিতে হবে। ভ্যাকসিন সনদ জমা দিতে হবে।

নির্ধারিত স্থানে ইফতার করতে হবে। সম্ভব হলে ইফতারের অনুমতি দেয়া হবে। ইফতারের অনুমতি পত্রে কোন কিছু লেখা যাবে না।

খেজুর বিতরণেও দু’টি বিধিনিষেধ থাকবে। এক. খেজুর প্যাকেটের মাধ্যমে দিতে হবে। এবং প্যাকেট করার সময় খেজুরের বিচি ফেলে দিতে হবে। দুই. ইফতারের প্যাকেট বিতরনের সময় করোনার স্ট্রান্ডার্ট অপারেটিং সিস্টেম মেনে চলতে হবে।

ইফতার বিতরণকারীর সংখ্যা নির্ধারিত থাকবে। তাদেরও বিধিনিষেধ মানতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ