শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

ইউক্রেনে যুদ্ধে ৪৭৪ বেসামরিক লোক নিহত : জাতিসঙ্ঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে অন্তত চার শ’ ৭৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। মঙ্গলবার জাতিসঙ্ঘের মানবাধিকার দফতর এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, রুশ আগ্রাসনে আরো আট শ’ ৬১ বেসামরিক লোক আহত হয়েছেন।

তবে প্রকৃত সংখ্যা এর থেকে আরো বেশি হবে বলে বিবৃতিতে জানানো হয়।

জাতিসঙ্ঘের মানবাধিকার দফতর জানায়, যুদ্ধের তীব্রতায় অনেক স্থানেই তারা নিহত-আহতদের সংখ্যা নিশ্চিত করতে যেতে পারেননি।

বিবৃতিতে বলা হয়, ‘ভারী কামান থেকে গোলাবর্ষণ, মাল্টিলাঞ্চ (একাধিক নিক্ষেপযোগ্য) রকেট সিস্টেম, মিসাইল ও বিমান হামলাসহ বিপুল এলাকা জুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে বেশিরভাগ বেসামরিক লোকের হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।’

ইউক্রেনের সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি। সর্বশেষ গত ২ মার্চ ইউক্রেনের জরুরি সেবা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছিলো, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ