শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, পশ্চিমা দেশগুলো যদি তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে জার্মানিতে গ্যাস পাইপ লাইনের প্রধান সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। খবর বিবিসির।

রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেন, রাশিয়ান তেল প্রত্যাখ্যান করা হলে এর পরিনতিতে বৈশ্বিক বাজারে বিপর্যয় নেমে আসবে। এর ফলে তেলের দাম দ্বিগুণ হয়ে এক ব্যারেলের দাম তিনশ ডলারে পৌঁছাবে।

রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ হয় ৪০ শতাংশ এবং তেলের সরবরাহ যায় ৩০ শতাংশ। সুতরাং রাশিয়ার সঙ্গে তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ হলে সঙ্গে সঙ্গেই বিকল্প কোনো দেশের কাছ থেকে তা পাওয়া এতটা সহজ হবে না।

রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বর্তমানে রাশিয়া থেকে মোট চাহিদার প্রায় অর্ধেক গ্যাস ও কয়লা, তেলের এক তৃতীয়াংশ আমদানি করে থাকে ইউরোপের দেশগুলো। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফ্রান্সে একটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

সেখানে ইউক্রেনে রাশিয়ার হামলাকে ইউরোপীয় ইতিহাসের বিশাল পালাবদল বলে বর্ণনা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি জ্বালানির জন্য রাশিয়ার বদলে অন্য বিকল্প খোঁজার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।

রাশিয়া থেকে বর্তমানে আট শতাংশ তেল আমদানিকারক যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভেনেজুয়েলা এবং ইরানের মতো দেশগুলোর সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ