শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সাভারে ফার্নিচার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার সাভার উপজেলায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

রবিবার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার রাজফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ফার্নিচার কারখানায় ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে ট্যানারি, ডিইপিজেড ও ঢাকা থেকে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়।”

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ