মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

আল আকসার প্রবেশদ্বারে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোর দুই ইসরায়েলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে বাব হাটা শহরে আল আকসা মসজিদের একটি প্রবেশদ্বারে ওই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে পৌঁছানোর পর এক মেডিক্যাল কর্মকর্তা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি।

ওই ঘটনার পর আল আকসা মসজিদের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ওই কিশোর পূর্ব জেরুজালেমের আল তুর এলাকার বাসিন্দা। ওই কিশোর নিহত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেফতার করা হয়।

১৯৬৭ সালে জেরুজালেমের পূর্বাংশ দখল করে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেশিরভাগ দেশই ইসরায়েলের এই দখলদারিত্ব মেনে নেয়নি। এর আগে গত ১ মার্চ পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ