শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সিরিয়াল কিলার এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৪ মার্চ) ভোরে পুলিশ এশাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহারের মেয়ে ছিলেন এশা। সানজিদা জানান, প্লাবন ঘোষ (২৮) নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এশার। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতেও প্লাবনের সঙ্গে তার বাসায় হাতাহাতি ও ঝগড়া হয়েছিল বলে তার বান্ধবীরা জানিয়েছে। পরে এশাকে গাড়ি দিয়ে রাত ৩টার দিকে বাসায় নামিয়ে দেয় প্লাবন।

বাসায় ফিরে রুমের দরজা বন্ধ করে দেয় এশা। পরে ভিডিও কলে ফের প্লাবনের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটির হয় তার। সকালে দরজা নক করে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছে।

‌‘সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খুলনার সেই আলোচিত সন্ত্রাসী মৃত এরশাদ আলী সিকদারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র মেয়ে জান্নাতুল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ