সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা রেনোর উপকণ্ঠে দাবানল, সতর্কতা জারি

এবার ন্যাটো সদস্য দেশের জাহাজে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রুশ সামরিক আগ্রাসন শুরুর পর শুক্রবার নবম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধে ইউরোপের সবচেয়ে বড় ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রুশ বাহিনী দখলে নিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নবম দিনের যুদ্ধের মধ্যে ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর একটি ন্যাটোভুক্ত দেশের মালবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজের ভেতরে অবস্থানরত ক্রুদের মধ্যে দুজন জীবনরক্ষাকারী ভাসমান ছোট নৌকায় করে সমুদ্রে নামতে পেরেছে। বাকি চারজন প্রথম দিকে নিখোঁজ ছিল। কিন্তু পরবর্তীতে ছয়জনকেই উদ্ধার করেছে ইউক্রেনের উদ্ধারকারীরা।

ওই জাহাজটির মালিক এস্তোনিয়ার নাগরিক। তিনি বলেন, একটি বিকট বিস্ফোরণের পর ইউক্রেন উপকূলে মালবাহী এ জাহাজটি ডুবে যায়।

পানামার পতাকাবাহী এ জাহাজটির মালিক এস্তোনিয়াভিত্তিক কোম্পানি ভিস্তা শিপিং এজেন্সি। এস্তোনিয়া ন্যাটোর সদস্য রাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে তাদের সীমান্ত রয়েছে।

কয়েকদিন আগে জাহাজটি ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছাকাছি একটি বন্দর থেকে ছেড়ে আসার পর ইউক্রেনের উপকূলে নোঙর করেছে। কেন এ বিস্ফোরণ হয়েছে, সেটি এখনো পরিষ্কার নয়।

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ওডেসা অঞ্চল দখল করার জন্য রাশিয়া একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। প্রসঙ্গত, ওডেসা শহরে ১০ লাখ মানুষ বসবাস করে। সেখানে একটি সমুদ্র বন্দর রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ