সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ান সৈন্যরা। শুক্রবার (৪ মার্চ) এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন পার্শ্ববর্তী এনাহোডার শহরের মেয়র ডিমিত্রো অরলভ।

ফেসবুকে তিনি লেখেন, সারাবিশ্বের জন্য ভয়ংকর হুমকি!, বিভিন্ন ভবন ও ব্লকে একটানা গোলাবর্ষণের ফলাফল হিসেবে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে!

অরলভ আরও জানান, দমকলকর্মীরা আগুন নেভাতে যেতে পারেননি। তিনি নিশ্চিত করেননি ঠিক কী কারণে আগুন নেভানো যায়নি। এর আগে তিনি জাপরিজিয়া থেকে ১১২ কিলোমিটার দূরে এনাহোডারে রাশিয়ান হামলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা জানান। এ সময় রুশরা বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের সব পথ আটকে দেয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুবেলা বলেন, রুশদের অবিলম্বে হামলা বন্ধ করতে হবে এবং দমকলকর্মীদের প্রবেশ করতে দিতে হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, তারা গভীরভাবে এ ঘটনা পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, এ ঘটনায় বিকিরণ স্বাভাবিক পর্যায়ে আছে।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো রুশদের অন্যতম নিশানায় পরিণত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ