সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা

মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.) স্মরণে ইসালে সওয়াব মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.) স্মরণে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (০৪ মার্চ) কুমিল্লা জেলার প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম রহ. ও মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমী রহ.-এর স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা, বেতুয়ার উদ্যোগে ৯ম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল আগামী ০৪ মার্চ, ২০২২ শুক্রবার অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী, পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

সহ-সভাপতি হিসেবে থাকবেন ধামতী দরবারের পীর হযরত মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূরুল্লাহ।

এতে অতিথি হিসেবে বয়ান করবেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আবু নছর আশরাফী।

আলহাজ্ব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দীন (কুমিল্লা), চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মুহিব্বুল্লাহ হাশেমী পীর সাহেব, মাওলানা মুহাম্মদ নূরুল হক প্রমূখ পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ