সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা

তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমানের উন্নয়নের জন্য তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে কাজ করছে। বিমান নির্মাণে দু’দেশের এ যৌথ কার্যক্রমকে অনেকে প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প বলে অভিহিত করেন। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

তুরস্ক ও পাকিস্তানের বর্তমান যুদ্ধবিমানগুলোর উন্নয়ন ও পরিবর্তনের জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছে দু’দেশ। বর্তমানের যুদ্ধবিমানগুলোকে পরিবর্তন করে নিজেদের বিমানবহরে আরো শক্তিশালী ও আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে নিয়ে আসতে কাজ করছে তারা। তুরস্ক ও পাকিস্তানের লক্ষ্য নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো।

টিএফ-এক্স (তুর্কি ফাইটার এক্সপেরিমেন্টাল) নামের এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর নির্মাণের বিষয়ে ২০১৬ সালে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করতে থাকে তুরস্ক ও পাকিস্তান।

ধারণা করা হচ্ছে এটা হবে তুরস্ক ও পাকিস্তনের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। যুদ্ধবিমান নির্মাণের এ চলমান প্রকল্পকে অনেকে প্রথম ‘ইসলামী বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প বলে অভিহিত করে।

এ মাসে পাকিস্তানি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী টেমেল কোটিল বলেন, পাকিস্তানের সাথে যৌথভাবে এ বিমান নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তিরও উন্নয়ন করা হচ্ছে।

গত মাসে প্রকাশিত এক নিবন্ধে পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল রিজওয়ান রিয়াজ বলেন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পে অসংখ্য পাকিস্তানি গবেষক ও ছাত্ররা কাজ করছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ