সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা

আটকেপড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য হটলাইন চালু করল ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার হামলার পর ইউক্রেনে আটকেপড়া বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দেশটি ছেড়ে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমাচ্ছেন। তবে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর থেকে দেশটির সীমান্ত এলাকায় পৌঁছাতে পথে সীমাহীন ভোগান্তির কথা জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এছাড়া ইউক্রেনের ইমিগ্রেশনেও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ ওঠে।

বিষয়টি নজরদারি করতে বাংলাদেশ, ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইউক্রেনের প্রতি আহ্বান জানানো হয়।

এর প্রেক্ষিতে এশিয়ান, আফ্রিকানসহ অন্যান্য অঞ্চলের যেসব শিক্ষার্থী দেশটি ছেড়ে পার্শ্ববর্তী দেশে যেতে চান, তাদের সহায়তায় হটলাইন চালু করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

বুধবার (২ মার্চ) রাতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, ‘রাশিয়ার আক্রমণের পর যেসব এশিয়ান, আফ্রিকান এবং অন্যান্য অঞ্চলের শিক্ষার্থী ইউক্রেন ছাড়তে চান, তাদের জন্য আমরা হটলাইন চালু করেছি। যে কেউ +৩৮ ০৯৩৪১৮৫৬৮৪ নম্বরে কল করলে যে কোনো বিষয়ে সহায়তা করবে ইউক্রেন কর্তৃপক্ষ।’

তিনি আরও লেখেন, ‘আমরা বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও দ্রুত ইউক্রেন ছাড়তে সব ধরনের সহায়তা করতে গুরুত্বের সঙ্গে কাজ করছি। রাশিয়াকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে, যা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ