সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর তিন দেশ : ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটোর তিন দেশ বুলগেরিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়া ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের নৌবাহিনী।

দেশটির নৌবাহিনীর গণমাধ্যম শাখার অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, প্রয়োজনে তারা পোল্যান্ডের বিমানঘাঁটি ব্যবহার করবে, সেখান থেকে ইউক্রেনীয় পাইলটরা সেগুলো দিয়ে অভিযান চালাবে।

এতে আরও বলা হয়, বুলগেরিয়া ১৬টি মিগ-২৯ যুদ্ধবিমান ও ১৪টি এসইউ-২৫ অ্যাটাক প্লেন, পোল্যান্ড ২৮টি মিগ-২৯ যুদ্ধবিমান ও স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাচ্ছে।

এদিকে, আজ রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধি দলের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

এ ছাড়া প্রচণ্ড লড়াইয়ের পাঁচ দিনে রাশিয়ার পাঁচ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। -তাস, পার্সটুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ