শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কুমিল্লা শহর থেকে সয়াবিন তেল ‘উধাও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের প্রভাবশালী দেশে রাশিয়া-ইউক্রেন সংকটে দেশের তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। কোনো কোনো জায়গায় খোলা সয়াবিন তেল লিটার ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অনেক জায়গায় তেলের কৃত্রিম সংকট তৈরি করে বলা হচ্ছে তেল নেই। একই অবস্থা বিরাজ করছে কুমিল্লা শহরে। শহরে হঠাৎ করে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ দোকানদারই বলছেন, দোকানে তেল নেই।

আজ বুধবার (২ মার্চ) সরেজমিন শহরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

শহরের খোকন স্টোরের মুদিদোকানি জালাল আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘কয়েকদিন ধরেই কোনো কোম্পানি, ডিলার তেল সাপ্লাই দিচ্ছে না। পাইকাররা আমাদের মাল দিচ্ছে না আমরাও জনগণকে দিতে পারছি না।’

কোম্পানি আপনাদের কী ধরনের আশ্বাস দিচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা (কোম্পানি) বলছে, মাল আসলে পাবেন।’ শাহিন নামের আরেক দোকানদার বলেন, ‘দুই তিনদিন হলো ভালো কোম্পানির তেল আসছে না। যেগুলো আসছে খুবই সীমিত। আগে যেগুলো বাজারে খুব একটা বিক্রি হতো না এখন সেগুলোই বিক্রি হচ্ছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ