শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এস আরমান
নোয়াখালী।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী শাহনাজ পারভীন প্রিয়তা (২২) হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

বুধবার (২ মার্চ) বিকেলে সংগঠনের সভাপতি তারেক মাহমুদ হৃদয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমান ফারসির সঞ্চালনায় বসুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,ইসলামী যুব আন্দোলন,ইসলামী শ্রমীক আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনে হাতপাখা প্রতীকে একাদশ সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবু নাছের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশা আন্দোলন ঢাকা মহানগর উত্তর শাখা সহ-সভাপতি ইউসুফ পিয়াস। ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিন শাখা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থী শাহনাজ পারভীন প্রিয়তা লেখাপড়ার পাশাপাশি বসুরহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা কারোই কাম্য নই। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারিদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি করেন। না হলে এ হত্যার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও উল্লেখ্য করেন তারা।

প্রসঙ্গত, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত জায়গা থেকে প্রিয়তার লাশ উদ্ধার করে পুলিশ।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ ও মুখে কাপড় বাঁধা ছিল। নিহত শাহানাজ আক্তার প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকার নবী হোসেনের মেয়ে। সে তাঁর নানুর বাড়িতে থাকতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ