শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ২৬৫ নারী-শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ১০৬ শিশুসহ ২৬৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মোট ২৬৫ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ৪৬ শিশুসহ ৭৫ জন নারী ধর্ষণের শিকার হন। এর মধ্যে তিন শিশুসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার এবং এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ছয় শিশুসহ আট নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এক শিশুসহ চার নারী শ্নীলতাহানির শিকার হয়েছেন। এক শিশুসহ তিনজন যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই মাসে অ্যাসিড দগ্ধের শিকার হয়েছেন একজন। পাঁচ শিশুসহ আটজন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। এর মধ্যে এক শিশুসহ দু'জন উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন। ১৩ শিশু ও নারী অপহরণের শিকার হয়েছেন। দু'জনকে পতিতালয়ে বিক্রি করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন, এর মধ্যে সাতজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এক শিশুসহ ১২ জন। বিভিন্ন কারণে ১০ শিশুসহ ২৯ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ১৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১২ শিশুসহ ৩৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ছয় শিশুসহ ১৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এক শিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছেন পাঁচজন। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে তিনটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ