শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

ইলম চর্চায় দেশের আলেমগণ ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল হুদা: ‘ইলমচর্চা ইসলামের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইলম অর্জনের কোন বয়স নেই; সববয়সে ইলম অর্জন করা যায়। যৌবনকাল ইলম অর্জনের উত্তম সময়। ওমর রাযি বলেছেন, দাড়ি সাদা হওয়ার আগেই ইলম অর্জন করে নাও। কওমি শিক্ষার্থীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নবীন ও প্রবীণ আলেমগণ হাদিস ও ফিকহ গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। ইলমচর্চা ও গবেষণায় ভারত-পাকিস্তানের আলেমদের চেয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের আলেমগণ।’

নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দত্তপাড়া মাদরাসায় বুখারী শরীফের সমাপনী দরসে এসব কথা বলেন বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, যাত্রাবাড়ি বড় মাদরাসা মোহতামীম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

তিনি বলেন, ধর্মীয় শাখাগত বিষয়ে ইখতিলাফ আগেও ছিলো। এখনো আছে। ভবিষ্যতেও থাকবে। এগুলো সত্বেও সবাইকে নিয়ে চলতে হবে ভালোবাসা দিয়ে। ছোট ছোট মাসয়ালার ইখতিলাফের কারণে অনৈক্য তৈরি করা যাবে না। ঐক্য ধরে রাখতে হবে।

No description available.

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ যাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি বলেন, মুহাদ্দিসগণের দায়িত্ব হাদিস হাদিস সংকলন ও সংরক্ষণ। কোন হাদিস আমলযোগ্য আর কোন হাদিস আমলের অযোগ্য এটি নির্দেশ করার দায়িত্ব ফকিহগণের; মুহাদ্দিসগণের নয়।

দারুল উলুম দত্তপাড়া মাদরাসার হাদিসের সমাপনী দরসে সভাপতিত্ব করেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, নরসিংদী জেলা কওমি মাদরাসা পরিষদ তানযীমের সভাপতি ও দারুল উলুম দত্তপাড়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা বশির উদ্দিন, নরসিংদী বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আলি আহমাদ হুসাইনি, মুফতি শফিউল্লাহ, মাওলানা নুরুল কবির গাজীপুরি, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ