সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আশঙ্কাজনক হারে কমছে রাশিয়ান মুদ্রার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার মুদ্রা রুবলের দাম সোমবার রেকর্ড পরিমাণ কমেছে৷ ইউরোপিয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার কারণে দেশটির শেয়ার বাজারেও দরপতন হয়েছে।

ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট ব্যবস্থা থেকে বাদ দিতে শনিবার একমত হয় পশ্চিমা দেশগুলো৷ এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও বাজেয়াপ্ত করতে একমত হয়েছে তারা৷ সাময়িক ক্ষতি পোষাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘কী ইন্টারেস্ট রেট' সাড়ে নয় শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে৷

পশ্চিমারা আশা করছে, রুবল দুর্বল হয়ে পড়লে মূল্যস্ফীতি বাড়বে৷ এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে রুশ নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন৷ সোমবার দিনের শুরুতে এক ডলারের বিপরীতে রুবলের মান ছিল ১০০.৯৬৷ হামলা শুরুর আগের দিন বুধবার যেটা ছিল ৮৩.৫৷ আর এক ইউরোর বিপরীতে রুবলের মান ছিল ১১৩.৫২৷ বুধবার যেটা ছিল ৯৩.৫৷

আর্থিক নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব স্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেন, ‘‘পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর প্রভাব আছে৷ কিন্তু সম্ভাব্য ক্ষতি পোষানোর মতো প্রয়োজনীয় সক্ষমতা আমাদের দেশের রয়েছে৷''

এদিকে সোমবার ইউরোপের শেয়ারবাজারে মন্দা ভাব দেখা যাচ্ছে৷ গ্রিনিচ মান সময় সাড়ে ১১টার দিকে ইউরোপের শেয়ারবাজার প্রায় দেড় শতাংশ পড়তি ছিল৷ ওয়াল স্ট্রিটও পড়তি দিয়ে শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন৷

এদিকে ইউক্রেনে হামলা শুরুর পর অশোধিত তেলের দাম বেড়ে ১০০ ডলারে পৌঁছে গিয়েছিল৷ এরপর সেটা কিছুটা কমলেও এখনও দাম ২০১৪ সালের পর সর্বোচ্চ অবস্থায় আছে৷ সূত্র: এএফপি, রয়টার্স।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ