শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

নিখোঁজ নবম শ্রেণির মাদরাসাছাত্রীর খোঁজ মেলেনি ৪ দিনেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি করোনার টিকা নিতে গিয়ে নিখোঁজ হওয়া নবম মাদরাসা ছাত্রী হিরা আক্তারের।

গত ২৩ ফেব্রুয়ারি সাতক্ষীরার শ্যামনগরের সুশীলন টাইগার পয়েন্ট কেন্দ্রে টিকা নিতে গিয়ে নিখোঁজ হয় সে।

হিরা আক্তার উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের হযরত আলী মোড়লের মেয়ে ও গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি শ্যামনগর থানায় ওই মাদরাসা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে, নিখোঁজ হিরা আক্তারকে নিয়ে যখন তার পরিবার উদ্বেগ উৎকণ্ঠার মধ্যদিয়ে দিন কাটাচ্ছে, তখন বিষয়টিকে নিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। এরই মধ্যে হিরার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তারা।

জানা গেছে, নিখোঁজ হওয়ার একদিন পরে ০১৬১২ ৯৯১৭৯৭ নম্বরের ফোন থেকে হিরার খালার ফোনে কল দিয়ে বলা হয়, মেয়ের খোঁজ নিতে হলে আমাকে ইমুতে অ্যাড করে ভিডিও কলে কথা বলো।

এরপর শনিবার বিকেল ৫টায় ০১৭১৪ ৮৭৯৫৪২ নম্বর থেকে স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমানের কাছে ফোন করে কুষ্টিয়া থানার পরিচয় দিয়ে বলা হয়, আমাদের কাছে আপনাদের মেয়ে আছে। ০১৩০৯ ০১০৫১২ নম্বরে বিকাশ করে কিছু খরচের টাকা পাঠান। আর এসে আপনাদের মেয়ে নিয়ে যান। ২৫০০ টাকা দেওয়ার আধঘণ্টা পরে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

তবে, হিরাকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) সানওয়ার হুসাইন মাসুম।

গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জস্থ সুশীলন কার্যালয় করোনা টিকা কেন্দ্র থেকে হিরা আক্তার নামে ওই মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়।

গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা লিয়াকত আলী বলেন, কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ধার্য দিন ছিল বুধবার। মাদরাসা থেকে ২৭৫ জন ছাত্র-ছাত্রীকে টিকা দিতে নিয়ে যাওয়া হয়।

৮ জন শিক্ষক ছিলেন দেখভালের দায়িত্বে। সুশীলন টিকা কেন্দ্রের লাইন ছিল অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। টিকা দেওয়া শেষ করতে বিকেল সাড়ে ৪টা বেজে যায়। সেখান থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী। পাশের একটি প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খাওয়ার সময় থেকে হিরাকে আর পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ