সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

অবশেষে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে রুখতে শেষ পর্যন্ত ইউক্রেনে সমরাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। ইউক্রেনে এক হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র এবং ৫০০ উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র (স্টিংগার) পাঠাবে জার্মানি। খবর বিবিসি’র।

জার্মানি দীর্ঘদিন ধরে কোনো যুদ্ধক্ষেত্রে অস্ত্র রপ্তানি না করার নীতিতে আছে। এমনকি তৃতীয় কোনো দেশকে জার্মানির তৈরি সমরাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার বা পাঠানোর আগে অনুমতি দিত না বার্লিন। সে জন্য সমরাস্ত্র ইউক্রেনে পাঠাতে যে বাধা ছিল তা প্রত্যাহার করল জার্মান সরকার।

জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস বলেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ানো ও তাদের সমর্থন করা আমাদের দায়িত্ব।

এদিকে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান হামলা বন্ধে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ভ্লাদিমির পুতিনের শাস্তির দাবি জানান। অবিলম্বে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে রক্ষার দাবিতে ডুসেলডর্ফ, ডর্টমুন্ড, কোলন ও রাজধানী বার্লিনসহ জার্মানির বেশকটি অঙ্গরাজ্যের বড় বড় শহরে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের মানুষ।

এসব সমাবেশে সংহতি জানান জার্মান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা। এ সময় ইউক্রেনকে অস্ত্র সরঞ্জাম ও অর্থ দিয়ে সহায়তা করতে পশ্চিমা বিশ্বের কাছে জোর দাবি জানান বিক্ষোভকারীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ