শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

পুদিনা পাতার বিস্ময়কর কিছু উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুদিনা সাধারণ খাবার হলেও এর গুণাগুণ অসাধারণ। কেননা এ থেকে আমরা পেতে পারি রোগ প্রতিরোধ ও নিরাময়ের অনন্য কিছু উপাদান।

ম্যানথল হলো জৈব রাসায়নিক উপাদান যা পুদিনা পাতা বা পুদিনার তেলে পাওয়া যায়। ম্যানথল নরম, স্বচ্ছ, পরিষ্কার অথবা সাদা রঙের, যার তাপমাত্রা অপরিবর্তিত থাকে।

ম্যানথল পুদিনা পাতা থেকে নিষ্কাশন করা হয় কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। ম্যানথল লোকজ চিকিৎসায় এনেসথেটিক বা অবশকারক হিসেবে কাজ করে এবং গলার, নাকে, সাইনাসের অস্বস্তিভাব দূর করে।

কার্যকারিতা: ম্যানথল আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক উপাদান। পূর্ববর্তী গবেষণা থেকে দেখা গেছে, ম্যানথল স্নায়ুবিক ব্যথা ও আঘাতজনিত তীব্র ব্যথা দূর করে। গবেষণায় আরও দেখা গেছে, ম্যানথল সাইনাল কর্ডের ওপরও কার্যকর। সাধারণত মনে করা হয় ম্যানথল বায়োফ্রিজ পেইন রিলিভার হিসেবে কাজ করে। গেট কন্ট্রোল থিওরি মতে,

আমাদের শরীরে দুই ধরনের নার্ভ ফাইবার আছে। একটি হচ্ছে, এ-ভেল্টা ফাইবার আরেকটি হচ্ছে সি-ফাইবার।
আরও এক প্রকার ফাইবার আছে, নন-নসিসেপটিভ অ-বিটা ফাইবার যা কোনো ধরনের ব্যথার উদ্দীপনা সরবরাহ করে না। ম্যানথল এই নন-নসিসেপটিভ অ-কে উত্তেজিত করে অ-ডেল্টা ও ঈ-পেইন ফাইবারের ভিতরে উদ্দীপনা সরবরাহে বাধা তৈরি করে ব্যথা দূর করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ