শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

পুতিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেখানো পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় বলে জানিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইইউ পুতিন ও লাভরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মতো সিদ্ধান্ত নেবে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত আরও জানাতে পারব বলে আশা করছি।’

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন বাইডেন। সে সময় পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

একদিনে কী এমন পরিবর্তন হলো যে পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাকি বলেন, এই সংঘাতের শুরু থেকেই প্রেসিডেন্টের কঠোর দৃষ্টিভঙ্গি এবং কঠোর নীতি, আমার বলা উচিত আগে থেকেই তিনি এমন। আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ার বিষয়টি আবারও প্রমাণ হলো।’

এ দিকে হামলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে পৌঁছে গেছেন রাশিয়ার সেনারা। রাজধানীসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা।-আল-জাজিরা

-কেএল