শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

শিশুকে শূন্যে ছুড়ে আদরে হতে পারে যেসব ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের অনেকেরই অভ্যাস আছে শিশুকে শূন্যে ছুড়ে আদর করার। কেউ কেউ আবার শিশুকে শূন্যে তুলে ঝাঁকিয়েও থাকেন। আপনারও কি এমন অভ্যাস আছে? যদি থেকে থাকে তবে সতর্ক হোন। অন্য কেউ এমনটা করলে তাকেও নিষেধ করুন। কারণ আপনি নিছকই আদর করতে গিয়ে শিশুর মারাত্মক ক্ষতি করে ফেলতে পারেন! এর কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে কোমায় চলে যেতে পারে শিশু, এমনকি হতে পারে মৃত্যুও!

শিশুকে শান্ত রাখা আসলেই একটি কঠিন কাজ। তার কান্না থামানো বা তার দুরন্তপনাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে অনেক কিছুই আপনাকে করতে হয়। অনেকে শিশুকে আদর করতে গিয়ে তাকে শূন্যে ছুড়ে আবার ধরে ফেলেন। এতে শিশু আনন্দিত হয়, তার কান্না থেমে যায়। কিন্তু সেখান থেকেই হতে পারে ক্ষতির শুরু, তৈরি হতে পারে ভয়াবহ বিপদ। শিশুকে আদর করুন, তবে তা যেন নিরাপদ হয়। শিশুর যত্ন নিন, তবে শূন্যে ছুড়ে দেওয়া বা ঝাঁকানো বন্ধ করুন।

গবেষণা কী বলছে

সম্প্রতি এক মার্কিন গবেষণায় প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৮০ শতাংশ চিকিত্‍সক দাবি করেছেন, ৩ বছরের ছোট শিশুকে ঝাঁকানো হলে বা শূন্যে ছুড়ে দিলে শিশুর মস্তিষ্ক থেকে রক্ত বের হতে পারে। একে বলা হয় সাবডুরাল হেমাটোমা। প্রায় ৯০ শতাংশ চিকিৎসকের মতে, এরকম ক্ষেত্রে শিশুর মারাত্মক রেটিনাল রক্তক্ষরণও হতে পারে। অপরদিকে ৭৮ শতাংশ চিকিত্‍সক জানিয়েছেন, এর ফলে শিশুটি কোমায় চলে যেতে পারে, হতে পারে মৃত্যুও।

যেসব ক্ষতি হতে পারে ও তার কারণ

শিশুকে যখন ঝাঁকানো হয় বা শূন্যে ছুড়ে মারা হয় তখন তার মস্তিষ্ক বার বার খুলির গায়ে ধাক্কা খায়। এর ফলে ছিঁড়ে যেতে পারে তার মস্তিষ্ক ও খুলির মাঝের ছোট ছোট রক্তনালি। যে কারণে শুরু হতে পারে রক্তক্ষরণ। জমাট বেঁধে যেতে পারে রক্ত। তখন সেই অংশ ফুলে যেতে পারে। শিশুর ঘাড় সংবেদনশীল হওয়ার কারণে যখন তাকে ঝাঁকানো হয় তখন পেশি ছিঁড়ে যেতে পারে। এর ফলে স্পাইনাল কর্ড হতে পারে মারাত্মক ক্ষতিগ্রস্ত। মস্তিষ্কে মারাত্মক ইনজুরির কারণে শিশু পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। এটি হতে পারে শিশুর অন্ধত্বের কারণ। শিশু অন্ধ-বধিরও হয়ে যেতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ