শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মাছের তেল কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেকেরই ধারণা বড় মাছের তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই মাছ খেতে পছন্দ করলেও অনেকে মাছের তেল খাওয়া থেকে বিরত থাকেন। অনেকেই মনে করেন মাছের সাদা অংশ আর মাথা কেবল পুষ্টি জোগায়। কিন্তু এটা ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, মাছের মতোই এর তেলও সমান পুষ্টিকর।

প্রেটিন, ওমেগা-থ্রি ফ্যাট অ্যাসিড, প্রচুর ভিটামিন, আয়োডিন ছাড়াও মাছের তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। মাছের তেল থেকে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. মাছের তেল হৃৎপিণ্ডের যথার্থ পুষ্টি জোগায়। যারা নিয়মিত মাছ খান তাদের মধ্যে হৃদরোগজনিত সমস্যার ঝুঁকি কিছুটা কম। মাছের তেলে ভালো কোলেস্টেরল রয়েছে। মাছের তেল রক্তে ট্রাইগ্রিসারাইডের মাত্রা কমায়। রক্তচাপের সমস্যা কমাতে পারে।

২. মাছের তেল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।

৩. ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে দারুণ উপকারী। মাছের তেল শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করে। তাই হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এই তেল ভীষণ কার্যকর।

৪. চোখের স্বাস্থ্য ভাল রাখতেও মাছের তেল সাহায্য করে।

৫. মাছের তেল ত্বককে মোলায়েম রাখে। ত্বক ভাল রাখতে চাইলে নিয়মিত মাছ খেতে পারেন।

৬.মাছের তেলে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানসিক অবসাদ কমাতে সাহায্য করে। তাই মিয়মিত মাছ খেলে মন ভাল থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, বেশি পুষ্টি পেতে আলাদাভাবে মাছের তেল খাওয়ার প্রয়োজন নেই। বরং তেলসহ মাছ খেলেই সেই পুষ্টি পাওয়া যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ