মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ইউক্রেনে রুশ অভিযান বন্ধের আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদের ডাকা জরুরি বৈঠকে তিনি এই আহ্বান জানান।

সংস্থাটির মহাসচিব প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশে করে বলেন, মানবতার দিক বিবেচনা করে আপনি আপনার সৈন্যদের রাশিয়ায় ফিরিয়ে আনুন। সংঘাত এখনই থামাতে হবে। না হলে এটি এই শতাব্দীর সবচেয়ে খারাপ যুদ্ধ হতে পারে।

এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেলিভিশন ভাষণে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসময় পুতিন অন্যান্য দেশকে সতর্ক করে বলেন, রুশ কর্মকাণ্ডে কেউ যেন হস্তক্ষেপ করার চেষ্টা না চালায়। চেষ্টা চালালে পরিণতি ভয়াবহ হবে, যা আগে কখনও কেউ দেখেনি।

পুতিন বলেন, ন্যায় ও সত্য রাশিয়ার পক্ষে রয়েছে। তিনি বলেন, যদি কেউ রাশিয়া দখল করতে চায় তাহলে মস্কোর জবাব হবে তাৎক্ষণিক। তিনি আরও দাবি করেন, আত্ম-রক্ষার্থেই পদক্ষেপ নিয়েছে তার দেশ। ইউক্রেনের সামরিক বাহিনীর উদ্দেশে পুতিন বলেন, তাদের বাবা-দাদারা যুদ্ধ করেনি ফলে তারা নয়া-নাৎসীদের সহায়তা করতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ