মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

আবারো প্রাণচাঞ্চল্য ফিরেছে স্কুল-কলেজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনা পরিস্থিতির কারণে এক মাস বন্ধ থাকার পর আবারও খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

আজ মঙ্গলবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। আগামী ২ মার্চ থেকে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়গুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের যেসব শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে, তারাই কেবল সশরীরে ক্লাস করতে পারবে।

যারা করোনার দ্বিতীয় ডোজ নিতে পারেনি, তারা আপাতত অনলাইনে ক্লাস করবে।

এদিকে আবারও সশরীরে ক্লাস চালু হওয়ায় চাঞ্চল্য ফিরে এসেছে স্কুল-কলেজে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়। খোলার আগেই অনেকে স্কুলের ফটকের সামনে হাজির হয়েছেন। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কুশল বিনিয়ম করতে দেখা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা:

দ্বিতীয় দফায় এক মাস বন্ধের পর আজ খুলেছে স্কুল-কলেজ। শিক্ষা-প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ২০ দফা নির্দেশনা জারি করেছে মাউশি।

নির্দেশনাগুলো হল- যেসব শিক্ষার্থী করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, সশরীর শ্রেণি কার্যক্রমে শুধু তাদেরই অংশ নেওয়া। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকের শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণের ব্যবস্থা করা। পরিস্থিতি বিবেচনায় অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে পাঠদান এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রম অব্যাহত রাখা। শিক্ষার্থীদের ক্লাসের সূচি আগের নির্দেশনা মেনে প্রণয়ন করা। ভিড় এড়াতে প্রতিষ্ঠানের সব ঢোকা ও বের হওয়ার পথ ব্যবহারের ব্যবস্থা করা এবং প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা ইত্যাদি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ