শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

আমিরাতে সাড়ে ৮ হাজার বছর আগের কিছু স্থাপনার সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রত্নতাত্ত্বিকরা অন্তত আট হাজার পাঁচশ বছর আগের কিছু স্থাপনার সন্ধান পেয়েছেন। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এটি আগের রেকর্ড আবিষ্কার বা সন্ধানের চেয়ে পাঁচশ বছরেরও বেশি পুরোনো।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একটি প্রত্নতাত্ত্বিক প্রোগ্রামের সময় সংস্কৃতি ও পর্যটন বিভাগটি এগুলোর সন্ধান পায়। স্থাপনাগুলো আবুধাবি শহরের পশ্চিমে ঘাঘা দ্বীপে অবস্থিত।

বিবৃতিতে আরও বলা হয়, কাঠামোগুলো সাধারণ গোলাকার কক্ষের মতো। যাতে রয়েছে পাথরের দেওয়াল। যা এখনো প্রায় এক মিটার (৩.৩ ফুট) উচ্চতা পর্যন্ত সংরক্ষিত রয়েছে।

প্রত্নতাত্ত্বিক দল জানায়, ক্ষুদ্র সম্প্রদায়ের লোকেরা অবকাঠামোগুলোকে সম্ভাবত ছোট ছোট ঘর হিসেবে ব্যবহার করেছে। তারা বছরব্যাপী দ্বীপে বসবাস করে থাকতে পারে বলেও জানা গেছে।

এছাড়া শত শত নিদর্শনও উন্মোচিত হয়েছে। যার মধ্য সূক্ষ্মভাবে কাজ করা পাথরের তীরচিহ্ন অন্যতম। যা শিকারের জন্য ব্যবহার করা হতো। সম্ভাবত সম্প্রদায়টি সমুদ্রের সমৃদ্ধ সম্পদও ব্যবহার করতো বলেও জানায় দলটি।

ভবনগুলো ঠিক কখন ব্যবহার করা হয়েছিল সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি প্রত্নতত্ত্ববিদরা। তবে পাঁচ হাজার বছর আগের একটি সমাহিত মরদেহ পাওয়া গেছে সেখানে।

এর আগে আবুধাবির উপকূলে মারাওয়াহ দ্বীপে আমিরাতের প্রাচীনতম পরিচিত কিছু ভবনের সন্ধান পাওয়া যায়। তাছাড়া সেখানে বিশ্বের প্রাচীনতম মুক্তা পাওয়া যায় ২০১৭ সালে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ