মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

সৌদি আরবে উচ্চ শব্দে গান বাজালে শাস্তি ও অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজান ও নামাজের সময় গান বাজানো কিংবা গানের শব্দ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব সরকার। একইসঙ্গে এই নির্দেশনা না মানলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, দোষীকে দেওয়া হবে অর্থদণ্ড। খবর গালফ নিউজ এর।

বলা হয়েছে, কেউ যদি নামাজের সময় গান বাজায়, তাহলে প্রথমবার তাকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। দোষী ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করলে তাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ পাবলিক ডেকোরাম রেগুলেশন সংশোধনের আহ্বান জানিয়ে একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করার পরে নতুন জরিমানা চালু করা হয়।

শুধু উচ্চ শব্দ নয়, সৌদি আরবে মসজিদ বা সরকারি অফিসে শর্টস পরলে ২৫০ থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত নতুন জরিমানার বিধান করা হয়েছে। এর আগে, পাবলিক ডেকোরাম রেগুলেশনে ১৯টি বিষয় অন্তর্ভূক্ত ছিল। তবে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা করার মতো আরও একটি নতুন নিয়েম যুক্ত হলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ