মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

আল-আকসায় ফজরের নামাজে হঠাৎ মুসল্লিদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেরুসালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ফজরের নামাজ পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।

গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন প্রান্ত থেকে আসা ওই মুসল্লিরা সেখানে জুমার নামাজও পড়েন। ফজরের নামাজের সময় বিপুল পরিমাণ মুসলিম নারী-পুরুষ হঠাৎ কেন আল-আকসায় উপস্থিত হয়েছেন।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানায়, ইসরায়েলি বাহিনী ও ইহুদি উপশহরবাসীদের ব্যাপক ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও শুক্রবার ফজরের নামাজের সময় ফিলিস্তিনি মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।

ইসরায়েলি টিভি চ্যানেল কান জানিয়েছে, আল-আকসায় সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার বায়তুল মুকাদ্দাসের পুরোনো অংশ এবং বাবুল আমুদ ও শেখ জাররাহ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে শত্রুদের হামলা ও অবমাননা বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরেই ফিলিস্তিনিরা পবিত্র এই মসজিদ রক্ষায় নানা কর্মসূচি পালন করে আসছেন।

এমনি একটি কর্মসূচি হচ্ছে ফজরে নামাজের জামাতে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি নিশ্চিত করা এবং মসজিদে ইতিকাফের আয়োজন। এরই ধারাবাহিকতায় শুক্রবারের ফজরের নামাজে মুসল্লিদের সংখ্যা আরও বেড়ে যায়।

ইসরায়েলি বাহিনী মুসল্লিদের পথ আটকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। তবে বাধা সত্ত্বেও আল-আকসায় মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। সূত্র: পার্স টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ