শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায় সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা

বিশ্বে করোনায় আরও ১১ হাজার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব এই কমে, এই বাড়ে। বর্তমানে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনার পরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০ লাখ ১৭ হাজার ৩৪৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ২১২ জনের।

এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন আরও ২০ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন। একই সময়ে মৃত্যু হয় আরও ১১ হাজার ৩০৫ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ১৬ লাখ ৫ হাজার ৬২৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮১ হাজার ১২৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৮২১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৪৯৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১০ হাজার ৯৩৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৪৭৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪১ হাজার ৯৯৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ