মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’

তসলিমা নাসরিনকে ‘বিদ্বেষের প্রতীক’ আখ্যা দিলেন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ‘বিদ্বেষের প্রতীক’ বলে আখ্যা দিয়েছেন সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি।

হিজাব বিতর্কে দেয়া তসলিমার বক্তব্যকে ধরে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি এখানে বসে এমন কারো কথার জবাব দেব না যে কিনা বিদ্বেষের প্রতীক হয়ে উঠেছে। আমি এমন কারও কথার জবাব দেব না যাকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছিল, যে ভারতের অংশ নিয়ে মিথ্যে বলছে এবং যে নিজের দেশে নিজেকে নিরাপদ ভাবে না। আমি এখানে বসে এমন কাউকে নিয়ে কথা বলব না।’

সম্প্রতি তসলিমা বলেছিলেন, ‘কিছু মুসলিম মনে করেন হিজাব পরা অবশ্য পালনীয় কাজ আবার কেউ কেউ মনে করেন তা নয়। আসলে সপ্তম শতাব্দীতে কিছু নারী-বিদ্বেষী হিজাবের প্রচলন করেছিল। কারণ সেই সময় মেয়েদের যৌন সম্ভোগের উপকরণ হিসেবে মনে করা হতো। তারা ভাবত যদি পুরুষেরা নারীদের দিকে তাকায় তবে তাদের যৌনসম্ভোগের ইচ্ছা জাগবে। তাই মেয়েদের হিজাব এবং বোরকা পরতে হবে।’

তসলিমা আরও বলেছেন, ‘আমাদের আধুনিক সমাজে, একবিংশ শতকে মেয়েরা পুরুষদের সমান। তাই হিজাব, নিকাব, বোরকা এসব নিপীড়নের প্রতীক। আমি মনে করি, বোরকা হিজাব মেয়েদের স্রেফ একটা যৌন অঙ্গে পরিণত করে।’

তসলিমার এই বক্তব্য কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ওয়েইসি।

তিনি বলছেন, ‘ভারতের সংবিধান সব ধর্মের মানুষকে তাদের ধর্ম পালনের অধিকার দেয়। এ ক্ষেত্রে উদারপন্থী এবং ডানপন্থী, দুই পক্ষকেই বিঁধেছেন তিনি।’

আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘উদারপন্থীরা নিজেদের পছন্দের স্বাধীনতাতেই খুশি নয়। তারা চায় সব মুসলিমই তাদের মতো আচরণ করুক। উগ্রপন্থীরা আবার চায় আমরা আমাদের ধর্মীয় পরিচয় ছেড়ে দিই, কিন্তু দেশের সংবিধান সেই পরিচয় ধরে রাখার গ্যারান্টি দেয়।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ