মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

ভারতে হিজাবের পক্ষে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে বোরকা পরিহিত মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশ লাঠিপেটা করেছে। ঘটনাটি গত রোববার ঘটলেও বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিষয়টি জানায়।

বিক্ষোভের একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ লাঠি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এ সময় এক নারী বিক্ষোভকারী পুলিশের লাঠিপেটা থামানোর চেষ্টা করছেন।

পুলিশ বলছে, তারা ভিডিওটি খতিয়ে দেখছে। এ ছাড়া পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে থানায় প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করেছে।

কর্ণাটকের একটি কলেজে প্রথম হিজাব নিষিদ্ধ করা হয়। এরপর কর্ণাটকসহ দেশটির বিভিন্ন প্রদেশে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ চলছে। হিজাব নিষিদ্ধের বিষয়টি নিয়ে দেশটির উচ্চ আদালতে শুনানি চলছে।

এফআইআরে পুলিশের অভিযোগ, প্রায় ১৫ জন মুসলিম নারী গাজিয়াবাদের সানি বাজার রোডে জড়ো হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছেন–এমন খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখানে পৌঁছালে বিক্ষোভকারীরা উচ্চৈঃস্বরে স্লোগান দিতে থাকেন।

এফআইআরে আরও বলা হয়, নারী কনস্টেবলরা বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করতে গিয়ে হেনস্তার শিকার হন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে থাকা কয়েকজন পুরুষও নারী কনস্টেবলদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। অভিযুক্তদের একজন হলেন রইস। তিনি নারী কনস্টেবলদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয় এফআইআরে।

পুলিশের করা এফআইআরের ব্যাপারে বিক্ষোভকারীদের কোনো বক্তব্য ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত করা হচ্ছে জানিয়ে গাজিয়াবাদ ইন্দিরাপুরামের এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি রোববার ঘটেছে। পুলিশ যখন টহল দিচ্ছিল, তখন তারা ১০-১৫ জনের এই বিক্ষোভের বিষয়ে অবগত হয়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ